বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফজ্জেল হোসেন মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি ওই ইউপির বর্তমান চেয়ারম্যান।
পিরোজপুর সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগামী ৪ জুন শংকরপাশা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তোফজ্জেল হোসেন মল্লিক ও বিএনপির মো. মনিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। ১১ মে যাচাই-বাছাইয়ে মনিরুল ইসলামের প্রস্তাবক ও সমর্থনকারীর ভোটার নম্বর ভুল ধরা পড়ে। এ ছাড়া তিনি আয়করের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। এ কারণে মনিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনিরুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করেননি।