বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত বুধবার তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
তৃতীয় দফায় ওই ইউনিয়নে ২৩ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আরিফুল ও গোপাল চন্দ্র রায় মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ২৭ মার্চ আরিফুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গোপাল চন্দ্র রায় আর মনোনয়নপত্র জমা দেননি। ফলে আরিফুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।