প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস বেসরকারিভাবে এ ঘোষণা দেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন উজানচর পূর্ব ইউনিয়নের কাজি জাদিদ আল রহমান এবং বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নের আবদুর রহিম। এ ছাড়া উজানচর পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মো. ওয়ারিশ মিয়া, ৯ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ এবং বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মো. শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে এবং তিনটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তাঁরা একক প্রার্থী ছিলেন।