বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচিত হতে পারেন আ. লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ওই আসনের এক স্বতন্ত্র ও জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় জুয়েল আরেংই শেষ পর্যন্ত নির্বাচিত হতে পারেন। তবে মনোনয়ন বাতিল হলেও জাপার প্রার্থী আপিল করতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা গতকাল বুধবার বাছাইয়ের পর হালুয়াঘাট-ধোবাউড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেংয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ওই সূত্র বলেছেন, স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুনের জমা দেওয়া সমর্থকদের স্বাক্ষরে গরমিল পাওয়ায় মনোনয়ন বাতিল হয়। আর জাপার প্রার্থী সোহরাব হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয় আয়কর বিবরণীতে ত্রুটি থাকায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, জাপার প্রার্থী সোহরাব হোসেন আপিল করতে পারবেন।
গত ১১ মে ময়মনসিংহ-১ আসনের সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যান। তাঁর মৃত্যুর ফলে শূন্য আসনে আগামী ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জুয়েল আরেং প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনেও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।