বিনয় সভাপতি ও মজিব সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন শেষে গত মঙ্গলবার রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়।

অন্য পদে নির্বাচিতরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. সহীদ উল্লাহ কায়সার, জুনিয়র সহসভাপতি কাজী মো. বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, ফরমসসম্পাদক রেজাউল করিম, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ গোলাম কাউছার শামিম, সমাজকল্যাণ ও সেমিনার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেনারেল অডিটর মোহাম্মদ নূরুল আমিন খান, রানিং অডিটর মো. জসিম উদ্দিন প্রধান, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি মোহাম্মদ কাইউম মোল্লা, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি নিবাস চন্দ্র সরকার। এ ছাড়া সদস্য পদে বিজয়ীরা হলেন আবুল কালাম আজাদ, মনির হোসেন ঢালী ও জেসমিন আক্তার।