বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে প্রায় দেড় ঘণ্টা বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও আনোয়ার উল্ল্যাহ চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, বিচারপতি আবদুর রউফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ফেরদৌস হোসেন, সদরুল আমিন, মামুন আহমেদ, বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ প্রমুখ অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।