বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া

বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহম্মেদ ও আনোয়ার উল্ল্যাহ চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, সাবেক বিচারপতি আবদুর রউফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ফেরদৌস হোসেন, সদরুল আমিন, মামুন আহমেদ, বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ প্রমুখ উপস্থিত আছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত আছেন।