বিশ্বনাথে ছাত্রদলের পাল্টা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শাহ আমির উদ্দিন পক্ষের নেতারা ওই কমিটি গঠন করেন।
কমিটি গঠন উপলক্ষে উপজেলার নতুন বাজার এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে শাহ আমির উদ্দিনের সভাপতিত্বে কর্মিসভা হয়।
উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে ওই সভায় সর্বসম্মতিক্রমে শাহ আমির উদ্দিনকে আহ্বায়ক ও আজাদুর রহমানকে সদস্যসচিব এবং আরও ২৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, আমির উদ্দিন, নাজিম উদ্দিন, জিল্লুর রহমান, আলী হোসেন, আবদুস শহিদ, মুহিব উদ্দিন, তারেক আহমদ, আবদুল মুমিন, এনামুল ইসলাম, হামিদ শিকদার, হিরা মিয়া, রিপন আহমদ, রেজাউল ইসলাম, সোহানুর রহমান, সুনু মিয়া, হেলাল আহমদ, ওয়াসিম উদ্দিন, মিজানুর রহমান, সামাদ সরকার, খালেদ মিয়া, শিপন তালুকদার, মামুন আহমদ, দুলাল আহমদ, আবদুল কাইয়ুম, আলী হোসেন, রুমেল আহমদ; সদস্য শিপু শিকদার, আসমত আলী, এনামুল হক, রাহেল আহমদ ও সুহেল আহমদ।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে মতিউর রহমানকে আহ্বায়ক করে ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।