বিশ্বনাথে বিএনপির কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে ১২ জনের নাম উল্লেখ করে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর। তাঁরা হলেন সভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি আবুল কালাম কছির, শামছুজ্জামান সমছু, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, আহমেদ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সদস্য এম ইলিয়াস আলী, সুহেল আহমদ চৌধুরী, মোজাহিদ আলী, এম আছকির আলী।
এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ওই রাতেই উপজেলা সদরে মিছিল ও সভা করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিল শেষে ‘বাসিয়া সেতুর ওপর’ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহ আমির উদ্দিন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, তাজুল ইসলাম, আবদুর রব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাল আহমদ, নাজিমুদ্দিন, আমির উদ্দিন, শামছুদ্দিন।