বিয়ানীবাজার আ.লীগের সম্মেলন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। প্রায় এক যুগ পর আগামী ৫ মার্চ সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কায় গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগ ওই সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান জানান, ‘সাংগঠনিক’ কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে।