ঢাকা-চট্টগ্রাম মহানগর বাদে বুধবার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত থাকবে। 

আজ সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, একই ঘটনার প্রতিবাদে কাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি।
প্রধানমন্ত্রী বলেছেন, ভোট চাইতে নামলে খালেদা জিয়ার কাছে জানতে চান তিন মাস মানুষ পুড়িয়ে তিনি কি পেলেন এবং খালেদা জিয়ার নিরাপত্তায় থাকা পুলিশের সদস্য তুলে নেওয়ায় এমনটা হয়েছে দাবি করে মওদুদ আহমদ অভিযোগ করে বলেন, এই হামলা সরকারের পূর্বপরিকল্পিত হামলা। এ হামলায় অংশ নিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
খালেদা জিয়া নির্বাচনী প্রচারে নেমে বাধার মুখে কেন পড়ছে বলে মনে করেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, সিটি করপোরেশনে তাদের (আওয়ামী লীগ) পরাজয় বুজতে পেরেই হামলা করেছে।
সরকারকে উসকানি না দিতে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তবে তিনি বলেন, এ ধরনের হামলায় আমাদের ভিন্ন চিন্তা করতে বাধ্য করবেন না। ভিন্ন চিন্তা কি-জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সময় হলে জানানো হবে।
বিএনপি সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে আসবে না বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নাইটিঙ্গেল মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে।

আরও  জানতে পড়ুন: