বুধবার জোট ও স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার ২০-দলীয় জোট ও দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক দুটো হবে।
প্রথমে রাত আটটায় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠক হবে। ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে এসব তথ্য জানান।