বুড়িগঙ্গার করুণ চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুচকুচে কালো জল। জলে ময়লা-আবর্জনার ছড়াছড়ি। সেই জল থেকে ছড়ায় দুর্বিষহ দুর্গন্ধ। এখনকার বুড়িগঙ্গা এমনই। বাঁচার জন্য প্রতিনিয়ত আকুতি করতে থাকা বুড়িগঙ্গার করুণ দৃশ্য তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক সাইফুল ইসলাম। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

লালবাগের ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে রিকশাভ্যানের গ্যারেজ। ছবিটি গত বছরের ২ ডিসেম্বর তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

বুড়িগঙ্গায় নামছে পিচের মতো কালো দূষিত পানি। পানিতে ভাসছে ময়লার স্তূপ। ছবিটি গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় দখলের যেন প্রতিযোগিতা চলছে। দখল করা অংশে গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ, পলিথিন তৈরির কারখানাসহ অনেক স্থাপনা। ছবিটি গত ২০ ডিসেম্বর তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

বুড়িগঙ্গার পাড়ে পোড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় বস্তু ও আবর্জনা। নদীর পাড়ে ও জলে ছড়িয়ে আছে ময়লা। ছবিটি গত ৩ ডিসেম্বর কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

বুড়িগঙ্গার পাড়ে জ্বাল দেওয়া হচ্ছে পোড়া-মবিল। সেই মবিলের অংশবিশেষ, আশপাশের কলকারখানার বর্জ্য, ময়লা-আবর্জনা নদীতে ভাসছে। ছবিটি গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

দূষিত পানির এই ধারা নামছে বুড়িগঙ্গায়। ছবিটি গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ থেকে তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

তীব্র দূষণের প্রভাবে কালো রং ধারণ করেছে বুড়িগঙ্গা। সেই কালো জল কেটে চলছে নৌকা। বুড়িগঙ্গার আকুতি কেউ শোনে না। ছবিটি সম্প্রতি দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু থেকে তোলা।