বৃহস্পতিবার এরশাদের ৫ ঘণ্টার অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান ‘সহিংস রাজনীতি’র প্রতিবাদে এবং সহিংসতা বন্ধের দাবিতে এইচ এম এরশাদের নেতৃত্বে আগামী বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার প্রতীকী অনশন করবে জাতীয় পার্টি (জাপা)।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে ইউএনবি আজ সোমবার এ খবর দিয়েছে।
কাল মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হবে। অনিবার্য কারণে অনশন কর্মসূচি পিছিয়েছে দলটি।
এদিকে বর্তমান সময়কে ক্রান্তিকাল উল্লেখ করে সংকট নিরসনে জাতীয় সম্মেলনের আহ্বান জানিয়ে গতকাল রোববার আওয়ামী লীগ ও বিএনপিকে এরশাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও অনুরূপ চিঠি দেওয়া হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।