বৃহস্পতিবার জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতাদের ফাঁসি ও নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী।
আজ মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও সারা দেশে নেতা-কর্মীদের হত্যা, গুম এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করার মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব নগ্নভাবে প্রকাশিত হয়েছে। গতকাল যশোরের আসিফ ভিলা নামের একটি ছাত্রাবাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা ও এম এম কলেজের ছাত্র হাবিবুল্লাহ ও কামরুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ছাত্রশিবিরের নেতা আল-মামুনকে গুরুতরভাবে আহত করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।