বৃহস্পতিবার পর্যন্ত টানা হরতাল
সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান ৭২ ঘণ্টার হরতাল আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বিরোধী জোট।
আজ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জোটের পক্ষ থেকে হরতালের সময়সীমা বাড়ানোর এই ঘোষণা দেন।
কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে ৩৬ ঘণ্টা হরতালবিবৃতিতে জানানো হয়, নেতা-কর্মীদের খুন-গুম, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, বিচারব্যবস্থার ওপর সরকারি নগ্ন হস্তক্ষেপ, খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সব নেতা ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘণ্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানো হলো।
গত শুক্রবার এক বিবৃতিতে রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি-জোট। এই ৭২ ঘণ্টা শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার পর্যন্ত হরতাল বাড়ানোর ঘোষণা এল।