বেচারি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ১৪ মে পালিত হবে মা দিবস। এদিন মা ও মাতৃত্বকে জানানো হবে সম্মান। কিন্তু এই এক দিনের সম্মানই কি শেষ কথা? আমাদের সমাজে সন্তান জন্মের সময় থেকে শুরু করে বাকি জীবন চারপাশের মানুষগুলো একজন মায়ের সঙ্গে যে আচরণ করে, সেগুলো কি সুস্থ মানসিকতার লক্ষণ? ভেবেছেন আলিয়া রিফাত, এঁকেছেন শিখা

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

সন্তান জন্মের আগে

হবু মাকে চিকিৎসক যখন বলেন বিশ্রামে থাকতে...

এখন কিসের রেস্ট? বাচ্চা আমরা জন্ম দিই নাই? বেশি শুইয়া থাকলে বাচ্চা পঙ্গু হইব। চলো, আজকে মেহমান আইব। পোলাও রান্ধি।

অতঃপর যখন অঘটন একটা ঘটেই যায়...

পোলাডারে কইছিলাম, এমএ পাস বুড়ি মাইয়া বিয়া করিস না। বাচ্চা হইতে সমস্যা হইব। অহন বুঝুক।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

সন্তান জন্মের পর

অসুস্থতার কারণে শিশুকে বুকের দুধ খাওয়াতে না পারলে...

কেমন মা দেখো! নিজের আরামের জন্য বাচ্চাকে কৌটার দুধ খাওয়ায়!

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

বুকের দুধ খাওয়ালে...

কী! দেড় বছরের ধামড়া ছেলে এখনো বুকের দুধ খায়? মা আইলসা হইলে যা হয় আরকি! বোতলের দুধ খাইলে দেখতা বাচ্চার স্বাস্থ্য এত দিনে ডবল হইয়া যাইত। দুধ বানানোর, বোতল ধোয়ার কষ্টটাও করতে চায় না!

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে গেলে...

মায়ের গায়েই তো কিচ্ছু নাই। বাচ্চার স্বাস্থ্য হইব কেমনে?

মা মোটা হয়ে গেলে...

 সারা দিন কি খালি নিজেই খাও? বাচ্চাটারে কিছু খাইতে দেও না?

মা সুন্দর থাকলে...

নতুন বাচ্চা নিয়াও চিহারা কেমুন টসটসা! মেকআপও লাগায় কয়েক ইঞ্চি। বাচ্চাডারে মনে হয় সারা দিন কামের বেডিই রাখে।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

বাচ্চার স্বাস্থ্য খারাপ হলে...

ইশ্! কী হুগনা বাচ্চা। ওর বাপে ওর বয়সে এর ডবল আছিল।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

বাচ্চার স্বাস্থ্য ভালো হলে...

দেখো, কী ভোটকা বাচ্চা। আরে, এত মোটা হইলে তো দুই দিন পর প্রেশার বাইড়া যাইব। সারা দিন কোলে নিয়া বইসা থাকো নাকি? দৌড়াদৌড়ি ইট্টু করতে দেও।

বাচ্চা কাঁদলে...

বাবুউউউ, কান্দো কেন? মায়ে খাইতে দেয় না?

বাচ্চা হাসলে...

কী সুন্দর হাসি। কিন্তু নাকটা বোঁচা। আমাগো ফ্যামিলিতে আবার সবডির নাক লাম্বা লাম্বা।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

সন্তান বড় হওয়ার পর

ছেলে পরীক্ষায় ভালো ফল করলে...

শাবাশ বেটা। বাপ-চাচাদের ব্রেইন পাইছস।

ছেলে পরীক্ষায় ভালো ফল না করলে...

অঙ্কে মোটে ৪০! যেমন মা, তেমন তার পোলা।

এঁকেছেন শিখা
এঁকেছেন শিখা

মেয়ে পরীক্ষায় ভালো ফল করলে...

মাইয়ারে খালি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইলেই হইব? চাইলডা ফুটায়াও তো খাইতে পারে না। সংসার করন লাগব না? রান্নাবান্না শিখাও!

মেয়ে না বলে বিয়ে করলে...

চাকরি করা মা। মেয়েরে কি আর সময় দিত? ওই মাইয়ার তো বইখ্যা যাওনেরই কথা ছিল।