বেদখল হওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করব: আতিকুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হলে রাজধানীর বেদখল হওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রাজধানীর ইয়ুথ ক্লাব মাঠে উইক অ্যান্ড সাব কমিটি আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে আজ শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল এ কথা বলেন।
আতিকুল বলেন, ‘নির্বাচিত হলে খেলাধুলার প্রতি জোর দেওয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি জয়ী হয়ে আবার দায়িত্ব নিলে খেলার মাঠগুলো পুনরুদ্ধার করবই।’
এরপর আতিকুল গুলশান এলাকায় নির্বাচনী প্রচার চালান। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।