বেলজিয়ামে ও কুড়িগ্রামে জঙ্গি হামলার ঘটনায় বিএনপির নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলা এবং কুড়িগ্রাম শহরে ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী সরকারকে কুপিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বেলজিয়ামের ঘটনায় জড়িত ব্যক্তিরা দ্রুত গ্রেপ্তার হয়ে কঠিন শাস্তি পাবে বলে দলটি আশা করছে। এ ছাড়া ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে মন্তব্য করে বিবৃতিতে হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানানো হয়।