বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন ছিল রাজনৈতিক বিবেচনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অনেক সময় রাজনৈতিক বিবেচনায় বেসরকারি মেডিকেল কলেজ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সরকার এখন এসব মেডিকেল কলেজের মান বজায় রাখার উদ্যোগ নিয়েছে।
আজ রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনে স্বাস্থ্য খাতে বাজেট–বিষয়ক মিট দ্য প্রেস অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএমএর সভাপতি মাহামুদ হাসান, মহাসচিব ইকবাল আর্সলান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মো. নুরুল হক বক্তব্য দেন।