বৈশাখী আয়োজন নিয়ে আ.লীগের দুপক্ষ মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে একই জায়গায় আওয়ামী লীগের দুই পক্ষ অনুষ্ঠান আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনা তৈরি হয়। আজ বৃহস্পতিবার পয়লা বৈশাখ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। পরে পুলিশ তা বন্ধ করে দেয়।
দলীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের পক্ষের লোকজন বাংলা নববর্ষ উপলক্ষে ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সন্ন্যাসীতলা মাঠ চত্বরে আজ বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের সমর্থকেরাও একই দিনে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।