বোমাবাজদের ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতাকারীদের শায়েস্তা করবে ছাত্রলীগ। আর বোমাসহ নাশকতাকারীদের ধরিয়ে দিলে মিলবে নগদ ৫০ হাজার টাকা। কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে গতকাল শুক্রবার ছাত্র সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, মুজিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সাবেক ছাত্রনেতা লিয়াকত সিকদার প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরুল হাসান।