ব্যক্তি অধিকার থেকে আমরা বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে আজ আইনের শাসন নেই। ব্যক্তি অধিকার থেকে আমরা বঞ্চিত। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ভুল সংশোধন করতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে, তাদের জন্য এটা করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আরাফাত রহমান কোকোর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমাজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। জনগণের ভালবাসায় জিয়াউর রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেলেন। ১৯৯১ সালে বিএনপি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। এগুলো ভুলে গেলে দু:খ লাগে।
আরাফাত রহমানের অকাল মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করে এমাজ উদ্দিন আহমেদ বলেন, এদেশে তাঁর মতো তরুণদের প্রয়োজন অস্বীকার্য। কিন্তু তাঁকে নির্বাসনে থাকতে হয়েছিল। তারেক রহমানকেও নির্বাসনে থাকতে হচ্ছে। যা দু:খজনক।
এমাজ উদ্দিন বলেন, বাংলাদেশের তুলনায় জাপানের মাটির তলায় কোনো প্রাকৃতিক সম্পদ নেই। তারপরও তারা জনবল ও অর্থনেতিক পরাশক্তি দিয়ে পৃথিবী জয় করে নিয়েছে। বাংলাদেশের অনেক প্রাকৃতিক সম্পদ এখনও উত্তোলন করা যায়নি। সেগুলো অর্জন করলে বাংলাদেশ কোথায় যে চলে যাবে, ভাবাও যাবে না।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতি আলমগীর হোসেন, দৈনিক দিনকালের সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের(একাংশ)সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ বক্তব্য দেন।