ব্যবসায়ী নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল অংশ নেন।
আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কামাল উদ্দিন, বর্তমান পরিচালক মুকুল ওয়াহেদ, অনোয়ার হোসেন, জালাল উদ্দিন, বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিসহ বিভিন্ন জেলা চেম্বারে ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।