ব্যবসায়ী নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল অংশ নেয়। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কামাল উদ্দিন, বর্তমান পরিচালক মুকুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ বিভিন্ন জেলা চেম্বারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।