ব্যাংককে গেছেন মির্জা ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মির্জা ফখরুল চিকিৎসা নেবেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন। আগামী ২ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও আছেন।