ব্রিটিশ প্রধানমন্ত্রীকে খালেদার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা এবং হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মের কাছে চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার সকালে খালেদা জিয়ার চিঠিটি ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনে পৌঁছে দেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি প্রথম আলোকে বলেন, চিঠিতে যাবতীয় সন্ত্রাসবাদ, উগ্রবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরা হয়েছে। ২২ মার্চ যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল।