ভবিষ্যৎ বলে দেবে এ ব্যাপারে কী হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মাহবুব হোসেন ,সাবেক সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
খন্দকার মাহবুব হোসেন ,সাবেক সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

নয় বছর আগে বিচার বিভাগ প্রশাসন থেকে পৃথক করা হয়েছে মাসদার হোসেন মামলার আলোকে। কিন্তু যে প্রত্যাশা নিয়ে বিচার বিভাগ প্রশাসন থেকে পৃথক করা হয়েছে, তা আজও পূরণ হয়নি। কেননা, পৃথক হওয়ার পর সুপ্রিম কোর্টের ওপর নিম্ন আদালতগুলোর কার্যক্রম, যথা বিচারকদের বদলি, পদায়ন, শৃঙ্খলাজনিত ব্যবস্থাসহ এখনো আইন মন্ত্রণালয়ের হাতে রয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে সুপ্রিম কোর্টের অনুমোদন দিতে হয়।

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় দিতে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত প্রয়োজনীয় জনবলসহ একটি সচিবালয় দেওয়া হয়নি। ফলে সুপ্রিম কোর্টকে অসহায়ভাবে এই বিরাট দায়িত্ব বহন করতে হয়।

ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্ট রায় দিয়েছেন। মামলাটি এখন আদালতের আওতায় আছে। দেখা যাক কী হয়। তাঁর (প্রধান বিচারপতি) পক্ষে তো মতামত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। উনি চাননি (৯৬ অনুচ্ছেদ), এ কথা তো বলেননি। ভবিষ্যৎ বলে দেবে এ ব্যাপারে কী হওয়া উচিত।