প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোত্তালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ আদেশ গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসে। আবদুল মোত্তালেব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও অবরোধ চলাকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ও গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতামূলক ঘটনার মামলায় তিনি জড়িত থাকায় উপজেলা পরিষদের কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।