ভাইস চেয়ারম্যান হয়ে জেলার পদ ছাড়ছেন বিএনপির শাহজাহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন দলের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। আজ বুধবার রাতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর অব্যাহতিপত্র দেন।
মো. শাহজাহান ২৩ বছর ধরে নোয়াখালী জেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে ‘এক নেতার এক পদ’—এমন সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে মো. শাহজাহান অব্যাহতি চাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সম্মেলনে এক নেতার এক পদে থাকার সিদ্ধান্ত নিয়ে গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। দলের দায়িত্বশীল একজন কর্মী হিসেবে জেলা সভাপতির পদটি ছেড়ে দিয়েছি।’