ভারতে গেলেন এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ শনিবার ছয় দিনের ব্যক্তিগত সফরে কলকাতা গেছেন। তিনি বিকেল ৫টা ২০ মিনিটে জেট এয়ারের ফ্লাইটযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এই সফরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে এরিক এবং একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার। তিনি ১৪ আগস্ট দেশে ফিরবেন।
এরশাদকে বিমানবন্দরে বিদায় জানাতে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ সাত্তার, মো. আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভরায় প্রমুখ।