ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে জামায়াতের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প চালুর উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ প্রকল্প চালু হলে বাংলাদেশ প্রকৃতপক্ষেই মরুভূমিতে পরিণত হবে।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ উদ্বেগ জানিয়ে এ কথা বলেন।
বিবৃতিতে দাবি করা হয়, ১৩ জুলাই ভারতের সেচমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সে দেশের আন্তনদী সংযোগ প্রকল্প চালুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বলা হয়, আপাতত তিনটি অভিন্ন নদী নিয়ে এ প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হলেও পর্যায়ক্রমে পুরো প্রকল্পই বাস্তবায়ন করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিষয়টি বাংলাদেশের ১৬ কোটি মানুষের বাঁচা-মরার সঙ্গে সম্পৃক্ত হলেও ভোটারবিহীন তথাকথিত নির্বাচিত সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ ক্ষেত্রে সরকারের দুর্বলতা কোথায় তা দেশের জনগণ বুঝতে অপারগ।’
বিবৃতিতে জামায়াত আশা প্রকাশ করে বলেছে, ‘বাংলাদেশের ক্ষতি হয় এমন পদক্ষেপ ভারত নেবে না’ বলে বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ওয়াদা করেছিলেন, তা রক্ষা করবেন।