ভারতের সঙ্গে যা কিছু হবে প্রকাশ্যেই হবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে বাংলাদেশ রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে রাজি। যা কিছু হবে প্রকাশ্যেই হবে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
গতকাল বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের সম্মেলন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বুয়েট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায় আর খালি ইস্যু খোঁজে। এখন ইস্যু পেয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফর। এ চুক্তি করা যাবে না, ও চুক্তি করা যাবে না বলছে। ভারতের সঙ্গে অবিশ্বাসের দেয়াল তৈরি করতে না পেরে এখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। এখন তারা ভারতভীতি সৃষ্টি করছে।’