প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান। রিজভী বলেন, সমাবেশ করার জন্য গত ২৭ মার্চ গণপূর্ত অধিদপ্তরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তারা অনুমতি দিয়েছে। তবে এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি পাওয়া যায়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ভালো হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন, তা জনগণের সঙ্গে রসিকতা।