ভাষণে দেশ স্বাধীন হয়নি: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায়
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমি হিসাব করে দেখেছি, স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় জিয়াউর রহমান কথা বলেছেন ৩৫ সেকেন্ড কিন্তু যুদ্ধ করেছেন ৯ মাস। ভাষণে দেশ স্বাধীন হয়নি, ৯ মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক আলোচনা সভায় এ মন্তব্য করেন গয়েশ্বর।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম সরকারের উদ্দেশে বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলব, দেশটাকে বিকিয়ে দেবেন না। যতই ইতিহাস লেখার চেষ্টা করেন না কেন, আপনার লেখা ইতিহাস মানুষ পড়বে না। ইতিহাস তার স্বাভাবিক গতিতেই আসবে।

কীভাবে নির্বাচন করেছেন? কারা আপনাকে ক্ষমতায় এনেছে? কী কারণে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন? কী কারণে তারেক জিয়াকে ভয় পান?’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে পর্যন্ত আজ আদালতকে ব্যবহার করা হচ্ছে। সব আদালতে ফাইলের স্তূপ জমে গেছে। অথচ জন্মতারিখ নিয়ে মশকরা করা হচ্ছে।