ভাস্কর্য অপসারণ সুপ্রিম কোর্টের এখতিয়ার: আ. লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত অঙ্গনের ভাস্কর্য অপসারণ করা না করা সুপ্রিম কোর্টের এখতিয়ার বলে জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে দলটির পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। ভাস্কর্যটি স্থাপিত হয়েছে তাদের সিদ্ধান্তে। তাই অপসারণ করা না করা সম্পূর্ণভাবেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।’
ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘সুপ্রিম কোর্টের পাশে যেহেতু জাতীয় ঈদগাহ এবং এ কারণে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে প্রধানমন্ত্রী তাঁর মতামত যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। ভাস্কর্যটি অপসারণ করা হবে কি হবে না, সে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের; সরকার কিংবা আওয়ামী লীগের নয়।’