প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা–১৩ আসনে বিএনপির প্রার্থী মো. আবদুস সালামের আয়ের প্রধান উৎস বাড়িভাড়া। এই খাত থেকে তাঁর বার্ষিক আয় ৮ লাখ ২৮ হাজার টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্যের দেওয়া হলফনামায় এমনটাই উল্লেখ করা হয়েছে। বাড়িভাড়ার পাশাপাশি এখানে ৪৪ হাজার ৪২৬ টাকার শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত এবং ‘অন্যান্য’ খাত থেকে ১ লাখ টাকার আয় দেখানো হয়েছে। এ ছাড়া প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে ৩ লাখ ৫৩ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, আবদুস সালামের হাতে নগদ আছে ২৪ লাখ ৫৫ হাজার ৭৩৬ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৮ লাখ ১০ হাজার ৫৩০ টাকা। বাস–ট্রাক–মোটরগাড়ির মূল্য দেখানো হয়েছে ২০ লাখ টাকা। এ ছাড়া ৩৫ হাজার টাকার সোনা আছে তাঁর। পিস্তল ও শটগানের মূল্য হিসেবে দেখানো হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৯০ টাকা।