ভিশন নকল করে বিএনপি কুকর্ম করেছে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের ভিশন নকল করে বিএনপি বড়ই কুকর্ম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ ভিশন-২০২১ ঘোষণার সাড়ে আট বছর পরে খালেদা জিয়ার মনে হলো তাঁরও একটি ভিশন ঘোষণা করা দরকার। এ কারণে তিনি ভিশন-২০৩০ ঘোষণা করলেন। এর অনেক কিছুই নকল।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শীতাতপ-নিয়ন্ত্রিতকক্ষে বসে হাওরের মানুষের প্রতি মায়াকান্না দেখাচ্ছেন, ত্রাণ কার্যক্রম নিয়ে নেতিবাচক কথা তুলছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু-চারটা ছবি তুলে ঢাকায় এসে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবার হাওর এলাকায় গেছেন, নিজ হাতে ত্রাণ বিতরণ করেছেন, রিকশায় চড়ে হাওরের মানুষের কাছে গেছেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন। এখানেই শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।