ভুলের পুনরাবৃত্তি বিএনপির জন্য আত্মহননমূলক হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ২০১৪ ও ২০১৮ সালে যে ভুল করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি করলে দলটি যে ছোট হয়ে আসছে, সেটি আরও ছোট হয়ে যাবে, সেটি তাদের জন্য আত্মহননমূলক হবে।

আজ সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি’–সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির ভুলের পুনরাবৃত্তি তাদের জন্য আত্মহননমূলক হবে। কারণ, বিএনপি এ কথা ২০১৪ সালের নির্বাচনের বহু আগে থেকেই বলে আসছিল এবং নির্বাচন বানচাল করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নতুন বই পুড়িয়ে দিয়েছিল এবং নির্বাচনী কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করেছিল। এরপরও তারা নির্বাচন ঠেকাতে পারেনি, দেশে নির্বাচন হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগেও তারা এ ধরনের হুমকি–ধমকি দিয়েছিল, পরে অংশগ্রহণ করেছিল।

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, ২০১৮ সালের নির্বাচনকে শুরু থেকেই তারা সিরিয়াসলি নিয়ে যদি অংশগ্রহণ করত, হয়তো আরও ভালো ফল করতে পারত। নির্বাচনের বাকি যখন সোয়া দুই বছর বা তার চেয়ে বেশি, তখন একই ধরনের তর্জন-গর্জন আমরা দেখতে পাচ্ছি।’