ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মির্জা ফখরুলের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মতামত প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন। এই অ্যাকাউন্টের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’

মির্জা ফখরুল বিবৃতিতে জানান, এই অ্যাকাউন্টে প্রকাশিত মতামতের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ও দায়িত্ব নেই। যারা তাঁর নাম ব্যবহার করছেন, তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। তিনি এ ধরনের কাজ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।