ভোটগ্রহণ সুষ্ঠু ও অবাধ হচ্ছে: আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ। তাদের দাবি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে। 

আজ বুধবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
ভোট নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির উদ্দেশ নির্বাচন নয়। তাদের উদ্দেশ বিতর্কিত করা। এ জন্য অনেক আগে থেকেই তারা নানা ধরনের অভিযোগ করছে। যার কোনো ভিত্তি নেই। নির্বাচনের ফলাফল কি হয় সেটা তাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়।
এদিকে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের চৌধুরীর নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকেরা ধানমন্ডি কার্যালয়ে অবস্থান করছেন। এ ছাড়া আরেকটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে থাকবে বলে জানা গেছে।