ভোলা বিএনপির সম্মেলন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে না। আজ মঙ্গলবার ভোলা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সম্মেলনের পরবর্তী তারিখ পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।