ভোট পর্যবেক্ষণে বিএনপির মনিটরিং সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকায় দুটি ‘মনিটরিং সেল’ করেছে বিএনপি। একটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অন্যটি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনিটরিং সেলের মূল দায়িত্বে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা সেখানে সার্বক্ষণিক পরিস্থিত থাকবেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নির্বাচনের অনিয়ম হলে তাঁরা সেগুলো নির্বাচন কমিশনে জানিয়ে প্রতিকার চাইবেন।
পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয় মনিটরিং সেলকে অবহিত করতে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ও কেন্দ্রীয় কার্যালয়ে ফোন, ই-মেইল ও ফ্যাক্স নম্বরে নির্বাচনের পরিস্থিতি জানানোর জন্য দলীয় নেতা কর্মীদের অনুরোধ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ফোন নম্বর হলো সিলেট বিভাগের জন্য ০২-৮৮৩১৯৯১, বরিশাল বিভাগ ০২-৮৮৩৩২০৩, খুলনা বিভাগ ০২-৫৫০৫১৯৬৮, ঢাকা বিভাগ ০২-৫৫০৫২০০১, রংপুর বিভাগ ০২-৫৫০৫২০০৫, চট্টগ্রাম বিভাগের জন্য ০২-৫৫০৫২০০৭। ফ্যাক্স নম্বর ০২-৯৮৮৩৪৫২ ও ০২-৫৫০৫২০০৬। আর ই-মেইল করা যাবে bnpme 2015 @gmail. com এ।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ই-মেইল করা যাবে। ই-মেইল ঠিকানাগুলো হলো bnpcentral@gmail. com এবং rizvibnp@gmail. com। আর ফ্যাক্স নম্বর হলো ০২-৮৩১৮৬৮৭। ফোন করা যাবে ০২-৯৩৬১০৬৪ ও ০২-৯৩৩০৮১৯ নম্বরে।