ভোটকেন্দ্র পাহারা দিতে বললেন হান্নান শাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ বলেছেন, গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাচনের সময় কারচুপি করে বিজয় ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ। তাই এবার বিএনপির নেতা-কর্মী সবাইকে একতাবদ্ধ হয়ে প্রতিটি ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের পক্ষে গণসংযোগ করতে এসে নেতা-কর্মীদের এসব কথা বলেন হান্নান শাহ।