ভোটযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আপন দুই ভাই। বর্তমান চেয়ারম্যান ছোট ভাই শেখ সিহানুক রহমান আওয়ামী লীগের প্রার্থী। বড় ভাই এস এম আদনান হোসেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দুই ভাই নিজেদের পক্ষে ভোট নিতে মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁরা আশাবাদী, দুজনই চেয়ারম্যান নির্বাচিত হবেন। তাঁদের বাবা লাল মিয়া এলাকায় জনপ্রিয় নেতা এবং সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুর পর দুই ভাই এলাকার সামাজিকতায় নেতৃত্ব দিয়ে থাকেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঋণ খেলাপের দায়ে আদনান হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে আপিলে তা তিনি ফিরে পেয়েছেন। ২৮ মে এখানে ভোট হবে।