ভোটে বাধা, যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান ও মারপিটের অভিযোগে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সোহেল রানাকে (২৫) আটক করেছে বিজিবি। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে নূরপুর ভোট কেন্দ্রের বাইরে থেকে তাঁকে আটক করা হয়।
অভিযোগ অস্বীকার করে তাহেরপুর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, তিনি এসব অভিযোগের কিছু জানেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তাহেরপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন আবু নইম শামসুর রহমান, স্বতন্ত্রপ্রার্থী নওশাদ আহমেদ। এই পৌরসভার মোট ভোটারের রয়েছেন ১২ হাজার ৯০৩ জন।
একই পৌরসভার বিশুপাড়া ভোট কেন্দ্রে বিএনপি সমর্থক এজেন্টদের বের করে দিয়ে নৌকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ উঠেছে। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে সকাল ১০টায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।