ভোটের চালচিত্র
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। নানা কারণে আলোচিত এই নির্বাচনের দিকে সবার দৃষ্টি রয়েছে। পাঠকের সামনে নির্বাচনের চালচিত্র তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম, জাহিদুল করিম ও সাইফুল ইসলাম।

সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটার।

সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দিচ্ছেন এক নির্বাচনী কর্মকর্তা।

শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আগে বাবার কবর জিয়ারত করেন সেলিনা হায়াৎ আইভী।

শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি।

শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন এক বয়স্ক নারী। সঙ্গে তাঁর স্বজনেরা।

শহরের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

সানারপাড় রওশন আরা কলেজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবিটি সকালে তোলা।

সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশি তৎপরতা। ছবিটি সকালে তোলা।

সিদ্ধিরগঞ্জের গোল্ডেন চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি। ছবিটি সকালে তোলা।

নারায়ণগঞ্জ ক্লাব কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি।

নারায়ণগঞ্জ ক্লাবের সামনের বঙ্গবন্ধু রোডে উৎসবমুখর পরিবেশে ভোটাররা।