ভোটের সুযোগ থাকলে আ.লীগের পাত্তা থাকত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পাত্তা থাকত না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এই কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল ওই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশন আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ইউপি নির্বাচন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।