ভোলায় বিজেপির ৩২ নেতা-কর্মী আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার ৩২ জন নেতা-কর্মী গত শুক্রবার রাতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে মন্ত্রীর ভোলার গাজীপুর সড়কের বাসভবন মিলনায়তনে অনুষ্ঠান হয়।

যোগদান অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত দিনে বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ বিজেপির নেতারাও আওয়ামী লীগের পতাকাতলে এসেছেন।

অনুষ্ঠানে বিজেপিরভোলা সদর উপজেলা সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক এ জেড এম মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মো. নাহিদ, ইউসুফ সিকদার, জেলা শ্রমিক পার্টির সিরাজুল ইসলাম, আলাউদ্দিনসহ প্রায় ৩২ জন আওয়ামী লীগে যোগ দেন।