মঈন খানের বাসায় গিয়েছিলেন ভারতের হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ। গতকাল বুধবার রাত আটটার দিকে তিনি মঈন খানের বাসায় যান। সেখানে দু ঘণ্টার মতো অবস্থান করেন। এ সময় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্র জানিয়েছে, ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণের বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হচ্ছে। তাই মঈন খানের আমন্ত্রণে তিনি তাঁর বাসায় যান। এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। বিদায়ী সাক্ষাৎ বলা যেতে পারে।
আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনার খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।